Kalam Kalam

অসমান চতুর্ভুজ

জীবন কি জ্যামিতির অংকের মতো সহজ? যেখানে সব কোণ সমান হয়ে মিলে যাবে? চারটে মানুষ—সঞ্চালিকা, সুমন, মালবিকা আর সঞ্জয়। তাদের জীবনের সমীকরণ মেলাতে গিয়ে তৈরি হলো এক জটিল 'অসমান চতুর্ভুজ'। নাকি সেখানে জুড়ে যাবে আরেকটা কোন, চতুর্ভুজ কি হয়ে যাবে পঞ্চভুজ আরেকটা চরিত্রের প্রবেশ কি চতুর্ভুজকে আরো জটিল করে তুলবে যদি জটিল করে তোলে তাহলে কিভাবে করবে নেতিবাচক হবে নাকি ইতিবাচক হবে। সৌহার্দ্য এর প্রবেশ কি নাটকের চূড়ান্ত পরিণতি ঘোষণা করবে করলে কি করে করবে? ​একদিকে নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ, অন্যদিকে অধিকার পাওয়ার অন্ধ জেদ। বিয়ের সানাই কি শেষ পর্যন্ত মিলনের সুর বাজাবে, নাকি সেই সুর ঢাকা পড়ে যাবে প্রতিহিংসার বারুদের গন্ধে? রজনীগন্ধার মালায় কি লেগে আছে ভালোবাসার সুবাস, নাকি মৃত্যুর নীল বিষ? ​যখন রক্তের সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক মুখোমুখি দাঁড়ায়, তখন কি কেউ জয়ী হতে পারে? নাকি জীবন নাট্যকারের কলমে শেষ পর্যন্ত এক বিষাদময় ট্র্যাজেডিই লেখা ছিল? কোন দিকে মোড় নিবে ভালোবাসার সম্পর্ক ভালোবাসা কি শেখায় ত্যাগ না ভোগ সঞ্চালিকা কি পারবে পারবে তার ভালবাসাকে অন্য ভালবাসার হাড়িকাঠে বলি দিতে নাকি শেষ পর্যন্ত তার মনের পরিবর্তন ঘটবে, সৌহার্দ্য এর কি পরিণতি হবে, সুমনের কি পরিণতি হবে, সঞ্জয় কি খলনায়ক হয়ে উঠবে এই গল্পের নাকি নায়কের চরিত্রে রূপান্তরিত হবে অংকের হিসেবে ভুল হতে পারে, কিন্তু জীবনের হিসেবে যে ভুল নেই—তার এক রুদ্ধশ্বাস ও অশ্রুসজল সাক্ষী হতে পড়ুন এই নাটক— 'অসমান চতুর্ভুজ'।

Please log in to comment.

More Stories You May Like